কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুনামগঞ্জে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধের(দ্রæত বিচার) মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ

সুনামগঞ্জে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধের(দ্রæত বিচার) মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধের(দ্রুত বিচার) মামলায় আওয়ামীলীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি দল জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজের হিজল বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে। গত ৪ আগষ্ট  সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময়ছাত্রজনতার সাথে  আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও পুলিশের চুর্তরমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউপির এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে জহুর আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ জহুর আলী বর্তমানে ঢাকা পঙ্গু হাসাপতালে চিকিৎসাধীন থাকলে ও তার বড়ভাই হাফিজ আহমদ গত ২ সেপ্টেম্বর বাদি হয়ে আইন শৃংখলা বিঘœকারী(দ্রæত বিচার) আদালত সুনামগঞ্জ জোনে জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ২নং আসামীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীরা হলেন,সাবেক এমপি মহিবুর রহমান মানিক,সাবেক এমপি রনজিৎ সরকার,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন,সাবেক পৌরসভার মেয়র নাদের বখত,জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল,রেজাউল করিম শামীম,সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন,মোঃ সালেক মিয়া,জাহিদুল ইসরাম বাপ্পি,অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস,সদর থানার সাবেক ওসি খালেদ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,সাবেক মন্ত্রীর এপি এস র্দূনীতিবাজ হাসনাত হোসাইন,তার সহোদর মোঃ নুর হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,মজ্ঞুর খন্দকারসহ আরো অনেকেই। 

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। 
Tag
আরও খবর