কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক

বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ধরা পড়ে অবৈধ অনুপ্রবেশকারী, মাদক ও ধর্ষণ মামলার আসামিও


তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট) থেকে:  সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী ছাড়াও মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে।

বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, একটি চক্রের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানবপাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালায় প্রতাপপুর বিওপির সদস্যরা। এ সময় মানবপাচার চক্রের সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করা হয়।

অপরদিকে, পৃথক অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলার আরও ৯ জন আসামিকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর