দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন

জনগণকে সাথে নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত মোকাবেলা করা হবে-কৃষি মন্ত্রী

ছবি-দেশচিত্র

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি মন্তব্য করেছেন, যত ষড়যন্ত্রই হোক এ দেশের জনগন আমাদের সাথে রয়েছে, জনগনকে সাথে নিয়ে আন্তর্জাতিক  ও দেশীয় সকল চক্রান্ত মোকবেলা করা হবে। ৭ অক্টোবর শনিবার দুপুরে  টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দোখলায় বঙ্গবন্ধু মুরাল ও রেস্ট হাউজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি বড় রাজনৈতিক দল ষড়যন্ত্র  করছে। যাতে নির্বাচন নষ্যাৎ হয়ে যায়। বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্ত মেনে নিবেনা। বাংলাদেশ আজ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল, সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজ মধুপুর বনে প্রধানমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জায়গায় পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যে রেস্ট হাউজ উদ্বোধন করা হবে তাহবে বনবিভাগের জন্য এক বিশেষ পাওনা। আমি মনে করি নতুন এই রেস্ট হাউজ উদ্বোধন করার মাধ্যমে আমরা আরো অনেক বেশি দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারবো। 

তিনি আরও বলেন, বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর একটি বিশেষ ম্যুরাল নির্মাণ করা হয়েছে। শনিবার ৭ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জে নতুন রেস্ট হাউজ উদ্বোধন পূর্ব সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।  এর আগে পরিবেশে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বনভূমির অনেক জায়গা বিভিন্ন ভাবে বেদখল হয়ে ছিল যা আমরা অপ্রাণ চেষ্টা করে দখলে নিয়েছি, এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যহত আছে। প্রতিটি দেশের পরিবেশে রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের সামাজিক বনসহ ২২ ভাগ বনভূমি আছে। ২৫ ভাগ বনভূমি করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আর সে জন্য এই বনভূমি রক্ষা করা আমাদের আপনাদের সকলের দায়িত্ব। এর আগে মন্ত্রীদ্বয় বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন।


Tag
আরও খবর







মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৭ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে