উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

মধুপুরে শিশুদের টেকসই প্রাকৃতিক সম্পদ ও পরিবশে সংরক্ষণে শিক্ষা ক্যাম্পেইন

ছবির ক্যাপশন- মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে টেকসই প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিষয়ক সচেতনতা ক্যাম্পেইনে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি গ্রামের নাম ভেদুুরিয়া। প্রত্যন্ত বন এলাকার গারো অধ্যুষিত গ্রাম। শোলাকুড়ি ইউনিয়নের অন্তর্গত। স্থানীয় বসতিদের সিংহভাগই গারো সম্প্রদায়। এ গ্রামের পুরো রাস্তা ঘাটই কাঁচা। শীতকালে চলাচল করা গেলেও বর্ষাকালে স্থানীয়দের চলাচলে দুর্ভোগের সীমা ছাড়িয়ে যায়। মধুপুর শহর থেকে শোলাকুড়ি পাকা সড়ক ধরে গিয়ে পীরগাছা মিশন থেকে ইট বিছানো পথে এগিয়ে গেলে জয়নাগাছা বাজার। জয়নাগাছা বাজার থেকে খানা খন্দে ভরা সড়কে ২ কি.মি. পাড়ি দিয়ে এ গ্রামের অবস্থান। এ গ্রামবাসীদের প্রধান পেশা কৃষি। কৃষি এলাকা হিসাবে উপজেলা নয় জেলা জুড়ে রয়েছে খ্যাতি। লাল মাটির এ গ্রামে আনারস, কলা, পেঁপে. হলুদ, আদা, মাল্টা, কচুসহ নানা কৃষি ফসল জন্মে থাকে। অর্থনীতির মূল চালিকা শক্তিও কৃষি। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার গারো নারী পুরুষরা সমান তালে কৃষি কাজে পারদর্শি। চারদিকে নিচু বাইদ ও বন বেষ্টিত গ্রামটি অপরূপ। শুধু ভেদুরিয়াই নয় আশপাশের জয়নাগাছা, জালাবাদা, কাকরাগুনিসহ  প্রতিটি গ্রামই একই ধরনের। স্থানীয় কয়েক গ্রামে নেই কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কয়েক গ্রামের শিশুদের মিশনারী প্রাথমিক পাঠশালায় শিশুরা পাঠ চুকিয়ে থাকে। এ সব শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি টেকসই প্রাকৃতিক সম্পদ ও  পরিবেশ সংরক্ষণে সচেতন করতে কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকপ্লের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে। শিশুদের টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন, চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, বিদ্যালয় ভিত্তিক কৃষি শিক্ষা, ধরিত্রী প্রতি যত্নশীল হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার ভেদুরিয়া মিশনারী প্রাথকিম বিদ্যালয়ে “এইটাই পৃথিবী! আসুন আমাদের ধরিত্রী মাতার প্রতিযত্নশীল হই” এই শ্লোগান নিয়ে স্থায়ীত্বশীল প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভেদুরিয়া, জালাবাদা ও জয়নাগাছা মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক ৩ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় ভেদুরিয়া মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রকিম থিগিদি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পীরগাছা প্যারিসের সহ-সভাপতি মিহির মার্টিন মৃ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য কনা নকরেক, কারিতাসের আলোক-৩ প্রকল্পের মাঠকর্মকর্তা সূচনা রুয়াম, কৃষিবিদ এনা নকরেক, পিযুষ মৃং, ভেদুরিয়া মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক শেলিকা চিরান প্রমূখ। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে গাছের চারা, বই ও পুরস্কার প্রদান করা হয়। 


Tag
আরও খবর




মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪০ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে




মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

৪৫ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে