বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ভূমিকা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সহ-সভাপতি লিলি সরকার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৫ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ৭ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৩০ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৩১ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৭ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে