বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

টাঙ্গাইলের মধুপুরে ৯৯৯ কল করে আগের স্থানেই ফিরে এলো লাশের অংশ


মধুপুরে বিক্রি করা জমি থেকে ছেলের কবর সরিয়ে ক্রেতাকে জমি বুঝিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছিলেন বাবা। প্রয়াতের মেয়ের ৯৯৯ নম্বরে একটি ফোন কলে আবার লাশের অংশ ফিরে এসেছে পূর্বের কবরে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে।

স্থানীয়রা জানান, শালিকা গ্রামের শামসুল হকের ছেলে ফারুক গত ৮/১০ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। শামসুল হক তার প্রয়াত ছেলে ফারুকের লাশ বাড়ির পাশের জমিতে দাফনের ব্যবস্থা করেন। সম্প্রতি ওই জমি প্রতিবেশেী আমজাদের কাছে বিক্রি করেন শামসুল হক। জমির কবর বাদ রেখে ক্রেতা মূল্য পরিশোধ করবে জানালে বাবা শামসুল কবর সরিয়ে ওই জমি বুঝিয়ে দিতে উদ্যোগ নেন। স্থানীয়রা এ নিয়ে বাধা দেন। প্রয়াত ফারুকের মেয়ে ফাহিমার বাধাও তাকে দমাতে পারেনি।

শুক্রবার বিকেলে কবর অন্যত্র সরিয়ে ফেলেন। ফাহিমা স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ এ ফোন দিয়ে বাবার কবর সরানোর ঘটনা ও কবর যথাস্থানে রাখার আকুতি জানায়। কর্তৃপক্ষ মধুপুর থানার পুলিশকে দায়িত্ব দিলে থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট আলোকদিয়া ফাঁড়ির আইসিকে দিয়ে টিম পাঠান।

রাত সাড়ে ৮ টার দিকে আইসির নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় সরানো লাশের অংশ বিশেষ আবার আগের অবস্থানে ফিরিয়ে এনে দাফন করা হয়। পরে রাত ১০ টার দিকে মসজিদের ইমামের নেতৃত্বে স্থানীয় জনতা ও পুলিশের মোনাজাতের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।
মহিষমারা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করলেও পুরো ঘটনা জানেন না বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করেছিল। পুলিশ এমন স্পর্শ কাতর বিষয়টির সুন্দর সমাধান দিয়েছে। মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল আমিন ও আলোকদিয়া ফাঁড়ির ইনচার্জ(আইসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও খবর




মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪২ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে




মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

৪৭ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে