কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সাঈদীর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় ।বুধবার (১৬ আগস্ট) সকাল ৮ টায় সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়। 


এই গায়েবানা জানাজার নামাজে ঠাকুরগাঁও সদরের প্রত্যেক থানা ও ওয়ার্ড পর্যায় থেকে শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।


মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পাশাপাশি আলেম-ওলামাসহ জেলার সর্ব স্তরের হাজারও মানুষ অংশ নেয়। 


এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল হাকীম ও নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান । বক্তব্য শেষে গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হাকীম। নামাজ শেষে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সারা বিশ্বের ও জামায়াতের সকল নেতাকর্মীর জন্য দোয়া করা হয়।দোয়া করেন জেলা আমীরে জামায়াত অধ্যাপক মাওলানা আব্দুল হাকীম।গায়েবানা জানাজায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনগণ অংশগ্রহণ করে।

আরও খবর