কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ২ আসনে লড়বেন আলী আসলাম জুয়েল


আসন্ন দ্বাদশ  সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী  হয়ে নির্বাচনে লড়াই করার ঘোষণা করেছেন বালিয়াডাঙ্গী  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক  আলী আসলাম জুয়েল।   আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। ঠাকুরগাঁও -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।


আলী আসলাম জুয়েল  বলেন, ‘দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে আগেই নির্দেশনা আছে যে, চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া যাবে। আমি ঠাকুরগাঁও -২ নির্বাচনী এলাকাবাসীর  সেবা করতে চাই।


আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।  উল্লেখ্য যে , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঠাকুরগাঁও -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন  বর্তমান সংসদ আলহাজ্ব দবিরুল  ইসলামের জ্যেষ্ঠপুত্র ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ  মোঃ মাজহারুল ইসলাম সুজন।

Tag
আরও খবর