কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে এক বছরে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে গমের আবাদ কমেছে

উত্তরের জনপদ ঠাকুরগাঁও দেশের সিংঘ ভাগ গম উৎপাদন হয় তবে চলতি বছরে দেখা মিলছে ভিন্নচিত্র।গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁওয়ে ভূট্টা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের।যেসব ফসলি জমিতে গম চাষ করা হয়েছিল ভূট্টায় তিনগুন ফলন লাভের আশায় সেসব জমিতে ভূট্টা চাষ করেছেন কৃষকরা ।


গত বছর ভুট্টায় বেশ লাভবান হয়ে কৃষকরা এবারও ব্যাপক হারে চাষ করেছেন।এবারও ভুট্টা চাষে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন চাষিরা।গমের থেকে ভুট্টায় বেশি লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। গতবছরে ভুট্টার বেশি থাকায় এবছরও বিভিন্ন আগাম উচ্চ ফলনশীল জাতের ভু্ট্টা রোপন করেছেন এবং যারা আলু চাষ করেছেন, তারা আলু উঠিয়ে তারাও ভুট্টা চাষের প্রস্ততি নিচ্ছেন।


ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরের ভুট্টা চাষি সোহেল রানা সুভ জানায়, আলুতে লাভ হলেও গমে তেমন একটা লাভ হয় না। তাই অধিকাংশ চাষি এখন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে।আমি ৪ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। যদি আবহাওয়া ঠিক থাকে তবে গতবছরের মতো এবারও বেশ লাভবান হওয়ার আশা করছি ।সদরের সালন্দর ইউনিয়নের বাবলু ইসলামের সাথে কথা বলে জানা যায়, আলু চাষ করে শুধু লস হয়। দাম তেমন পাওয়া যায় না। গতবার ভুট্টার দাম ভালো ছিল। তাই আমিও এবার আগাম জাতের ভুট্টা চাষ করেছি। 


ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ততরের উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘গম ও আলুর চেয়ে ভুট্টা চাষ বাড়ার কারণ ভুট্টার চাহিদা ও বাজার মূল্য ভালো থাকা। সমপরিমাণ জমিতে গমের তুলনায় ভুট্টার ফলন প্রায় তিনগুণ হওয়ায় কৃষকরা দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আশা করছি চলতি মৌসুমে ১ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১১ টন করে জেলায় মোট ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে।


আরও খবর