বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

ফুল-ফ্রি স্কলারশিপে যুক্তরাজ্যে পড়ার সুযোগ, সঙ্গে থাকছে ৬৪ লাখ টাকা

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 04:07:38 pm

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে ১ থেকে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন।


‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয়গুলো জানতে এখানে ক্লিক করুন। 

ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এটি শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফর্মিং আর্টে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হল- ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

◾সুযোগ-সুবিধাসমূহ:

• কোনো টিউশন ফি লাগবে না।

• উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬৪ লাখ টাকা।

• আবাসন সুবিধা প্রদান করা হবে।


◾যোগ্যতার মানদণ্ড:

• স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

• যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।

• ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।


◾প্রয়োজনীয় নথিসমূহ:

• আবেদনকারীর পাসপোর্ট।

• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

• পার্সোনাল স্টেটমেন্ট।

• দুইটি রেফারেন্স লেটার।

• জীবন বৃত্তান্ত (সিভি)।

• ইংরেজি দক্ষতা সনদ।


◾আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে  এখানে   ক্লিক করুন।

আরও খবর