বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রের বিজ্ঞপ্তি; আলোচনায় যারা

২০১১ সালে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কমিটির অনুমোদন পায়নি এ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদল,ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ,ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কমিটি ও কার্যক্রম চলমান থাকলেও কেন্দ্র ঘোষিত সব অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করা সত্বেও এক যুগ ধরে স্বীকৃতিহীন ভাবে কার্যক্রম চলে ছাত্রলীগের। এতে হতাশ হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর নামে তার নিজ এলাকায় সর্বোচ্চ বিদ্যাপীঠে তারই গড়া ছাত্র সংগঠনের কমিটি না থাকায় হতাশার পাশাপাশি ক্ষোভ বাড়ছিলো নেতাকর্মীদের মাঝে।

এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি দেয়ার লক্ষ্যে জীবন বৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। বিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। 


বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। বিভিন্ন ছাত্রনেতাকে প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা।

পদপ্রত্যাশীদের মধ্যে মোঃ জাহাঙ্গীর আলম, শেখ তারেক, সম্রাট বিশ্বাস, বাবুল শিকদার বাবু,ফাহাদ সার্জিল, মোল্লা লজিস, রাশা সিকদার, চন্দ্রনাথ মজুমদার, শেখ মেহেদী হাসান প্রান্ত, শেখ লিখন,পাবেল সিকদারের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। 

এদিকে প্রক্রিয়া শেষ করে দ্রুতই বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কমিটি দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

আরও খবর