ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

বশেমুরবিপ্রবিতে আইটি পার্ক নির্মাণ কাজ বন্ধ ঘোষণা

বশেমুরবিপ্রবিতে আইটি পার্ক নির্মাণ কাজ বন্ধ ঘোষণা

 শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের কাজ সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় এ ঘোষণা দেন উপাচার্য ড.একিউএম মাহবুব।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয় শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত মাস্টারপ্ল্যান না মেনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের বিরোধিতা করে অনশনে বসেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি ও মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ এবং ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাবুদ শেখ। পরবর্তীতে আজ বুধবার (৩১) আগস্ট সকালে শিক্ষার্থীরা অনশনস্থলে একাত্মতা প্রকাশ করে পরবর্তীতে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালন করে। 

এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ঘোষণা দেন হাইটেক পার্ক নির্মাণ না করার।

অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, "তোমরা যেহেতু এখানে আইটি পার্ক চাচ্ছো না আমি এই মেসেজটি কনভে করে মন্ত্রণালয়ে জানাবো। এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে তারা এখানে করবে নাকি অন্য কোথাও হবে। এই সময় পর্যন্ত কাজ বন্ধ থাকবে।"

তবে উপাচার্যের এ কথায় আশ্বস্ত হতে পারেননি সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘বিকেল ৫.০০ টার মধ্যে উপাচার্য যদি এই ঘোষণা না দেন যে ৫৫ একরের মধ্যে হাইটেক পার্ক হবে না তাহলে আগামীকাল থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন করা হবে।

এদিকে সকালে অনশনরত দুই শিক্ষার্থীর সাথে উপাচার্যের অসৌজন্যমূলক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আল্টিমেটামের ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পানি পান করিয়ে দুই শিক্ষার্থীর অনশন ভাঙান।

আরও খবর