গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বশেমুরবিপ্রবিতে হলের খাবারে 'ভাত শুকিয়ে চাল' করা নিয়ে ধূমজাল।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের ডাইনিংয়ে বেচে যাওয়া ভাত শুকিয়ে চাল করে সেই চাল থেকে ভাত রান্না করার মত অভিযোগ উঠেছে।দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে হলের আবাসিক শিক্ষার্থীদের এই ডাইনিংয়ের খাবারই যেখানে একমাত্র ভরসা সেখানে এমন ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।


প্রসঙ্গত অত্র বিশ্ববিদ্যালয়টির ৫ টি হলের মধ্যে অন্যতম একটি হল হলো স্বাধীনতা দিবস হল। রাতের অবশিষ্ট ভাত শুকিয়ে পরে চাল করে পরদিন আবারো খাওয়ানো হয় বলে দাবি শিক্ষার্থীদের। স্বাধীনতা দিবস হলের ডাইনিং যারা চালান,তাদের মাধ্যমে এ কাজ করা হচ্ছে এমন দাবি করেন শিক্ষার্থীরা।তাদের দাবি,তারা কয়েক দিন ধরে দেখছেন রাতে এভাবে শুকাতে দেয়া হচ্ছে। এবং ভাতের মান অত্যন্ত খারাপ হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,হলের এক পাশে ভাত শুকানো হচ্ছে। 


তবে ভাত শুকিয়ে চাল করার বিষয়টি স্বীকার করলেও খাওয়ানোর কথা অস্বীকার করেছেন দায়িত্বরত কুক আল আমিন গোলদার।তার দাবি,এগুলো পরে 'চাল' বানিয়ে মুরগীকে খাওয়ানো হয়। এটা নিয়ে ছাত্ররা এই করবে,ওই করবে তাতো জানি না।


ভাত শুকিয়ে চাল করার বিষয়টি তাহলে হল প্রশাসনকে জানিয়ে করলে তো বিভ্রান্ত হওয়ার সুযোগ ছিলো না,এমন প্রশ্নের জবাব দেন নি কুক।হলের কর্মকর্তা মাসুম হাওলাদার বলেন,বিষয়টি জানা ছিলো না। প্রভোস্টের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। 


হল প্রভোস্ট মাহবুব আলম বলেছেন,বিষয়টি আপত্তিকর। আমি পোস্ট দেখে জিজ্ঞাসা করলে মুরগীকে খাওয়ানোর কথা বলেছে। কিন্তু এভাবে হলের পাশে ভাত থেকে চাল করলে সন্দেহ হতেই পারে।আমরা কাল কথা বলে একটা ব্যবস্থা নেব।

Tag
আরও খবর