গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

প্রধানমন্ত্রীর নামফলক ভাঙার ঘটনায় তদন্তে গড়িমসি


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর উদ্বোধনী নামফলক ভেঙে ফেলার ঘটনায় তদন্তে গড়িমসি করছে প্রশাসন। গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও সংবাদকর্মীদের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর নামফলক ভেঙে ফেলার বিষয়টি নজরে আসে সবার। পরবর্তীতে ২৯ আগস্ট ক্যাম্পাস ও একাডেমিক কার্যক্রম উদ্বোধনী স্মৃতি চিহ্ন উপড়ে ফেলার বিষয়ে বিবৃতি প্রদান করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্মৃতিফলকের স্থানটি শেখ হাসিনা চত্বর নামে পরিচিত ও আবেগ এবং অস্তিত্ব জড়িত জানিয়ে বিবৃতির মাধ্যমে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের দাবি জানায় শিক্ষক সমিতি। ঘটনার প্রতিবাদে সরব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরই প্রেক্ষিতে গত ৩০ আগস্ট উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মী ও সংবাদকর্মীদের সাথে জরুরি বৈঠক করেন বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। বৈঠকে নামফলক ভাঙার সাথে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে জানা সম্ভব এবং তদন্ত কমিটি গঠন করলে অতীতের ন্যায় বিষয়টি ধামাচাপা পড়ে যেতে পারে বলে অনেকেই মতামত প্রদান করলেও উপাচার্য তদন্ত কমিটি গঠনের বিষয়ে জোর দেন। উপস্থিত অনেকে তদন্ত কমিটি গঠনের পক্ষে মত দিলেও ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানালে সে বিষয়ে আশ্বাস প্রদান করেন উপাচার্য। তবে অনেক আগেই ৭ কার্যদিবস পেরিয়ে গেলেও শাস্তি নিশ্চিতের পরিবর্তে তদন্ত কমিটি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উপাচার্য জানালেও সে বিষয়ে জানেন না বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানেন না প্রক্টর;নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান রেজিস্ট্রার,এখনো চিঠি পান নি বলে জানিয়েছেন চিফ ইঞ্জিনিয়ার। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, নতুন নামফলক তৈরি করা হয়েছে। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমন কোনো তথ্য আমার জানা নেই। 

বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার এস.এম. এক্সান্দার আলী বলেন, এখনো চিঠি পাই নি তদন্ত কমিটির। হয়তো কাল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন,তদন্ত কমিটি গঠনের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। 

তবে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে। এখনো রিপোর্ট প্রদান করা হয় নি।

তবে শেষ কার্যদিবসেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে উপাচার্যের পক্ষ থেকে এমন তথ্য প্রদান করা হয় নি জানিয়ে শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া বলেন, বৃহষ্পতিবার আমরা উপাচার্যের সাথে বেশকিছু দাবি নিয়ে কথা বলেছি। এর মধ্যে অন্যতম ছিলো প্রধানমন্ত্রীর নামফলক ভেঙে ফেলার ঘটনায় তদন্ত করে সিদ্ধান্ত নেয়া। শেষ কার্যদিবসে বৈঠক চলাকালীন পর্যন্ত কমিটি করা নিয়ে উপাচার্য কিছু জানান নি বরং বলেছেন তিনি তদন্ত কমিটি করবেন। আমরা এখনো এখনো রেজিস্ট্রার স্বাক্ষরিত এমন কিছুই দেখি নি। আমরা শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর নামফলক ভাঙার ঘটনাটি মনে করি অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা। 


প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ম্যূরাল তৈরির স্থানে প্রধানমন্ত্রীর নামফলক পড়ে। সেটি ভেঙে ফেলে কে বা কারা। নামফলকের স্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা চত্বর নামে একটি চত্বরও গড়ে উঠেছে। নামফলকটি না ভেঙে সরিয়ে নেয়ার নির্দেশনা থাকার পরেও ভেঙে ফেলায় সমালোচনার মুখে পড়তে হয় প্রশাসনকে।

Tag
আরও খবর