গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

তীব্র তাপদাহে বশেমুরবিপ্রবিতে ভার্চুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরিক্ষা!


বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ), সংবাদদাতাঃ

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ)-এর প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ভার্চুয়ালি ক্লাসের নির্দেশ দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ। এই সময়ে বন্ধ থাকবে পরীক্ষাসমূহ।

রবিবার (২১ এপ্রিল) রাত ৮.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮ম জরুরি সভায় (ভার্চুয়ালি) এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৪ মে পর্যন্ত চলমান থাকবে এই সিদ্ধান্ত।

রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে ২২ এপ্রিল হতে আগামী ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এবং সকল প্রকার পরীক্ষা বন্ধ থাকবে। অফিস কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে। তবে দাপ্তরিক প্রয়োজনে দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দপ্তরে অবস্থান করবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং জরুরি পরিষেবাসমূহ যথানিয়মে চলবে"।

তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে সকলকে চলাফেরার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ সিদ্ধন্তে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাগর কর্মকার বলেন, "তীব্র গরমে ঘরের বাহিরে যাওয়া বেশ কষ্টসাধ্য। এই রোদে-গরমে আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির সম্ভবনা অনেক বেশি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিধান্তকে আমি সাধুবাদ জানাই"। 


অপরদিকে ফার্মেসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতিক ফয়সাল বলেন, "শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আসলেই কি শিক্ষার্থীদের কথা চিন্তা করা হয়েছে? অনেক বিভাগের সেশন জট আছে সেসব কথা কি কেউ ভেবে দেখেছে? ক্লাস অনলাইনে নিয়ে, অন্তত সশরীরে পরীক্ষা নিতে পারত। এই সিদ্ধান্তের পরে অনেক বিভাগের পরীক্ষা স্থগিত হয়ে গেল। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনেক বিভাগের অনার্স শেষ করে মাস্টার্স এর ক্লাস শুরু করেছে। সেখানে অনেক বিভাগের অনার্সই শেষ হয়নি। পরীক্ষা স্থগিত এর সিদ্ধান্তে আরো জট বাড়বে, কারণ জুন মাস থেকে আবার গ্রীষ্মকালীন ছুটি"!


উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল ও  ০৩ মে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির অফিসসমূহ যথানিয়মে চলবে।


Tag
আরও খবর