প্রকাশের সময়: 04-02-2026 12:02:36 am
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ০৯/০২/২০২৬ ও ১০/০২/২০২৬ তারিখ বন্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ১০/০২/২০২৬ তারিখ বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে। ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্বাহী আদেশে এ পত্র জারি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত ১১/০২/২০২৬ ও ১২/০২/২০২৬ তারিখের সাধারণ ছুটি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আগামী ১৫/০২/২০২৬ তারিখ রবিবার থেকে যথারীতি আরম্ভ হবে।
১৭৫ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭৮ দিন ২৮ মিনিট আগে
১৭৮ দিন ৩৫ মিনিট আগে
১৯৯ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২৮ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
২২৮ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
২২৮ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২৮ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে