বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

বশেমুরবিপ্রবির ৪ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কয়েক দফা মারামারি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের মিটিংয়ে তাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়।


বৃহস্পতিবার (২রা মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন, আব্দুল বারী সজীব, কাজী আমান অভ্র ও রসায়ন বিভাগের ইস্রাফিল রাহাত রাফি।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ২ বিভাগের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড এর মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থেই উল্লেখিত শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। 


ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ১লা মার্চ কয়েক দফা সংঘর্ষ হয় প্রক্টর অফিস ও প্রশাসনিক ভবনের সামনে। এতে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ড. মোঃ কামারুজ্জামান বলেন, অধিকতর তদন্ত করে এ ঘটনায় সংশ্লিষ্টতা যতজন পাওয়া যাবে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর