গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি প্রকাশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি)  ক্যারিয়ার  ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। তৃতীয়  কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং  বিভাগের   আলভি রহমান    এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ই.এস.আর.এম বিভাগের তাসমিয়া আফরিন সাদিয়া।  আগামী ২ সেমিস্টারের জন্য কমিটি ঘোষণা করেন সংগঠনটির  দ্বিতীয়  কার্যনির্বাহী  কমিটির সভাপতি  নুরুল আফসার ও সাধারণ সম্পাদক মানসী ভূইয়া   । 

শুক্রবার (১৮ আগস্ট) আগামী এক বছর মেয়াদি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির সদস্য ঘোষণা করা হয়।কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবু হানিফ ও শামিম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপি আক্তার ও তাহামিদ আলিফ, সাংগঠনিক সম্পাদক উম্মেহানী শিফা ও সাদেকুল আজম ভুঞা সাগর।  মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাদের সর্বসম্মতি  মোট ২০ জনের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আলভী  রহমান বলেন,যে দায়িত্ব আমার উপর অর্পন করা হয়েছে তা যথাযথ পালন করার চেষ্টা করব। মাভাবিপ্রবি সকল সদস্যদের সহযোগিতায় একসাথে যুক্ত থেকে সামনে এগিয়ে যাব এবং সকলেই একসাথে উপকৃত হব ইনশাআল্লাহ। 

সাধারণ সম্পাদক তাসমিয়া আফরিন সাদিয়া  বলেন, কাজগুলো দায়িত্বের সাথে করতে চাই যেন সবাই উপকৃত হতে পারে এবং ক্লাবের কার্যক্রম যাতে বৃদ্ধি পায় সে দিকে খেয়াল রেখে স্যার ও ম্যামের পরামর্শ এবং অন্যান্য সদস্যদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো।সাংগঠনিক সম্পাদক সাদেকুল আজম ভুঞা সাগর বলেন, নতুন দায়িত্ব পাওয়া মানেই নতুন কিছু করার সম্ভাবনার দাঁড় খুলে যাওয়া। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে  সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যেতে চাই।

আরও খবর






‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৪১৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে