ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রাঙ্গণে গভীর শ্রদ্ধায় পালিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী।
‎বৃহস্পতিবার(৩ জুলাই) সকাল ১০ টায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ও ইউট্যাব-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো: মাসুদুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়।স্বাগত বক্তব্য রাখেন শহীদ বার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,"শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের এক ঝলক ব্যতিক্রমী রাষ্ট্রনায়কত্বর প্রতিচ্ছবি।একজন যোদ্ধা যখন রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, তখন তাঁর ভেতরের দেশপ্রেমই জাতির পুনর্গঠনের প্রধান ভিত্তি হয়।”
‎প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ, রাজনৈতিক দূরদর্শিতা এবং সুশাসন প্রতিষ্ঠার চেষ্টাকে স্মরণ করে বলেন,“এই শহীদ রাষ্ট্রনায়ক শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি আমাদের নৈতিকতার এক আলোকবর্তিকা।” তিনি আরও বলেন, তার মৃত্যুতে আমরা হারিয়েছি একজন সাহসী দেশপ্রেমিক, রাষ্ট্রনায়ককে। তার রাজনৈতিক দুরদর্শিতা, আত্মত্যাগ, নতুন বাংলাদেশ বিনির্মানে এবং তার আদর্শ আমাদের পথ প্রদর্শক ও অনুপ্রেরণা হয়ে থাকবে।
‎পরিশেষে,শহীদ রাষ্ট্রপতি জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

আরও খবর
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

১ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে