ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

পবিপ্রবির ঐতিহাসিক সিদ্ধান্ত,সর্বসম্মতিক্রমে একক কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের জরুরী (৫৪ তম) সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রি “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ" অনুমোদন দেওয়া হয়েছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।


সভার আলোচনার পর সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও অ্যানিমেল হাজবেন্ড্রি (বিএসসি এএইচ)—এই দুটি পৃথক ডিগ্রিকে একত্রে সমন্বিত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়।



সভাশেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"আমাদের একাডেমিক কাউন্সিলের জরুরী (৫৪ তম) সভার একটাই এজেন্ডা ছিলো বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ। সভায় শতভাগ ভোটে কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন দেয়া হয়েছে। এই মুহূর্ত থেকে পবিপ্রবি এএনএসভিএম অনুষদে এক ডিগ্রি 'বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ' ঘোষণা করছি। প্রাণি সম্পদ সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতেই মূলত আমাদের সকল সদস্যগণ একমত পোষণ করেছেন।"


তিনি শিক্ষার্থীদের সকল আন্দোলন বর্জন করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান রাখেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে একাডেমি নতুন রূপরেখা তৈরির আশ্বাস দেন।



আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন,"বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী সিদ্ধান্তে আমরা সকলে খুব আনন্দিত, একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার ঘোষণা করছি। দীর্ঘ একমাস প্রশাসনকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।"



উল্লেখ্য, গত ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন এবং ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। গত ৩১ আগস্ট এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কমপ্লিট সাটডাউন ঘোষণা করা হয়।

আরও খবর
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

১ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে