ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ


‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “উন্মুক্ত কুরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

‎মঙ্গলবার(২১ অক্টোবর) পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বিজয় ২৪ চত্বরে বিকাল ৫ ঘটিকায় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়েছে । 

‎শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কুরআনের অনুলিপি তুলে দিয়ে আয়োজকরা ইসলামী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়৷ 

পবিপ্রবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন,“কুরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে আজকের এই আয়োজন। আমরা চাই, কুরআনের জ্ঞানে গড়ে উঠুক বিবেকসম্পন্ন ও মানবিকতাবোধসম্পন্ন এক নতুন বাংলাদেশ।”

‎২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, “এই উদ্যোগ আমাদের ধর্মীয় অনুপ্রেরণা ও নৈতিক মূল্যবোধকে আরও গভীর করেছে। বিশ্ববিদ্যালয় জীবনে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

‎আয়োজকরা জানান, কুরআনের আলো ও জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

আরও খবর
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

১ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে