গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে পবিপ্রবিতে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে থিংকল্যাব রিসার্চ সোসাইটির উদ্যোগে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালা আয়োজন করা হয় এবং অংশগ্রহনকারীদের সনদ পত্র ও সম্মাননা প্রদানকরা হয়।


রবিবার(৩০ ডিসেম্বর ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সেমিনার কক্ষে থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে ক্যাম্পাসের শিক্ষক , শিক্ষার্থীদের নিয়ে মোট ১০০ অংশগ্রহনকারীদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয় এবং সনদ পত্র প্রদান করা হয়। 


থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদেরকে গবেষণায় উৎসাহিত করতে এক্সপার্ট প্যানেলদের মাধ্যমে গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়। 


আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করন, গবেষণার সুযোগ সৃষ্টি, গবেষণামূলক প্রজেক্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি ও গবেষনা সহজলভ্য করার লক্ষ্যে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালার আয়োজন করে থিংকল্যাব রিসার্চ সোসাইটি। 


দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলে উদ্ভিদের উপর লবণাক্ততার চাপ, সেচকৃত জমি থেকে পিফাস (PFAS) দূষণ অপসারণ সহ বিভিন্ন বিষয়ে গবেষণার রিভিউ পেপার তৈরি করেছে। এরমধ্যে মানসম্পন্ন রিভিউ পেপার উপস্থাপনকারীগণ সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।


থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদ বলেন, " গবেষণাকে পেশা বা টাকা উপার্জনের পথ না ভেবে, সত্য ও সঠিক বিষয়টি অনুসন্ধানের একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। গবেষণা পারে একজন শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে, আমি থিংকল্যাব রিসার্চ সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করি 

আরও খবর


পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

৮ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে