নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

আজ রাতেই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম, চমকের অপেক্ষায় ফুটবল বিশ্ব


২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় (ফ্রান্স সময় রাত ৮টা) ফ্রান্স জাতীয় ফুটবল দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন প্রধান কোচ দিদিয়ের দেশঁম। ফরাসি টেলিভিশন চ্যানেল TF1-এর জনপ্রিয় সংবাদ অনুষ্ঠান Journal de 20h-এ আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড প্রকাশ করা হবে।


বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের স্কোয়াড ঘোষণাকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে থাকছেন, কে বাদ পড়ছেন এবং নতুন কোনো চমক আসছে কি না—এসব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।


তবে এবার রয়েছে একটি ব্যতিক্রমী বিষয়। যে TF1 চ্যানেলে ফ্রান্স দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে, সেই চ্যানেলটি এবারের বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার করবে না। ফ্রান্সে ২০২৬ বিশ্বকাপের ফ্রি-টু-এয়ার সম্প্রচার স্বত্ব পেয়েছে M6। অন্যদিকে টুর্নামেন্টের সব ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে beIN Sports।


দিদিয়ের দেশঁমস দীর্ঘ ১২ বছর ধরে ফ্রান্স দলের দায়িত্ব পালন করছেন। তার কোচিংয়েই ২০১৮ সালে বিশ্বকাপ জয় করে ফ্রান্স এবং ২০২২ বিশ্বকাপেও ফাইনালে পৌঁছায় লে ব্লুজরা। ফলে এবারের স্কোয়াড ঘোষণা দেশঁমের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।


ফরাসি সংবাদমাধ্যমগুলোর ধারণা অনুযায়ী, এবারের স্কোয়াডে জায়গা পেতে পারেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন তছুয়ামেনি, উইলিয়াম সালিবা, উসমান দেম্বেলে ও গোলরক্ষক মাইক মেনিয়াঁর মতো তারকারা। তবে ইনজুরি, সাম্প্রতিক পারফরম্যান্স এবং তরুণ ফুটবলারদের উত্থানের কারণে কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্তও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিশেষ করে মিডফিল্ড ও আক্রমণভাগে কয়েকটি পজিশন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে কেমন দল গড়েন দেশম সেটিই এখন বড় প্রশ্ন।


বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত ফ্রান্সের এই স্কোয়াড ঘোষণার দিকে নজর রয়েছে পুরো ফুটবল বিশ্বের।

আরও খবর