ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মো: আতিকুর রহমান


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের (এন্টোমলজি) অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।


২১ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ: দা:) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করায় আগামী ২১ জুন ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।


 

আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো: আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, সংবিধি ও বিধি-বিধান অনুসরণ করে উপাচার্যের অর্পিত দায়িত্বসমূহ পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধাও ভোগ করবেন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।


উল্লেখ্য, অধ্যাপক ড. মো: আতিকুর রহমান পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আরও খবর






পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত

২৮ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে