মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পালিত হয়েছে জন্মাষ্টমী-১৪৩৩। শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজা, জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও নামকীর্তনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।


সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। এ ছাড়া কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. গোপাল সাহা, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অনুপ কুমার মণ্ডল এবং ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "ধর্মের অনুশাসন মেনে চলা আমাদের কর্তব্য। তবে সব ধর্মের আগে মানবধর্ম। মানুষকে ভালোবাসতে পারলেই ধর্ম পালন সার্থক হবে।"


কেন্দ্রীয় মন্দিরের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, "মন্দিরটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সবার। এর নিরাপত্তা ও উন্নয়নের দায়িত্ব আমাদের। এখানে একটি দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ করা আমার ব্যক্তিগত চাওয়া।"


উল্লেখ্য, দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শেষ হয়।

আরও খবর