গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর পূর্বে বেলা ২ টা থেকেই কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।


জানা যায়, সারাদেশে বাকৃবিসহ সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬শ ৬৫ জন পরীক্ষা দিবেন।


সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া বলেন, 'আমার মতে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি শিক্ষার্থী উপস্থিত ছিল বাকৃবি কেন্দ্রে। সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা পরীক্ষাটি সম্পন্ন করতে পেরেছি।'


তিনি আরো বলেন, আগামী বছর হয়তো আমরা কৃষি গুচ্ছে থাকবো না। তবে যদি আগামী বছরও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিকে নেতৃত্ব দেয়া হয় তবে থাকার চিন্তা করবো। এ বছর সরকারের অনুরোধে এবং দেশের বাস্তবতা চিন্তা করে আমরা কৃষি গুচ্ছেরয়েছি।


আরও খবর