বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ববি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ফাইল ছবি

◾ শিক্ষা ডেস্ক


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি- ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৮ আগস্ট) সংগঠনটি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণ করে।


এর আগে ১০ই আগস্ট উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন যথাক্রমে আইন বিভাগের শিক্ষার্থী সিফাত জামান মেঘলা ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসরুল্লাহ ইসলাম রাব্বি। 


উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মাসুম মাহামুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক ফারহানা আফসার মৌরী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,উপ দপ্তর সম্পাদক আবদুল্লাহ রাফি,প্রশিক্ষন সম্পাদক মো জাহিদুল ইসলাম সাহিত্য, পাঠাগার বিষয়ক সম্পাদক সুস্মিতা দত্ত অথৈ, প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য ফারিয়া জাহান । 

সদ্য সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে সৃজনশীলতা ও দক্ষতার সাথে বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরামের ববি শাখা এগিয়ে যাবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল লেখকদের জন্য তরুণ কলাম লেখক ফোরামের কাজ অব্যহত থাকুক। 


নবগঠিত কমিটির সভাপতি সিফাত জামান মেঘলা বলেন , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ্যের সৃষ্টিশীলতায় বিশ্বাসী এবং তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলা এবং কুসংস্কার, অন্যায়, শোষণমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের মেধা বিকাশের এক অনন্য ব্যতিক্রমধর্মী সংগঠন।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে