পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২

বরিশাল বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে সমঝোতা


বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১২ মে) স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অত্যাধুনিক ল্যাব ও গবেষণা মাঠ ব্যবহারের সুযোগ পাবে। 


সমঝোতার মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও টেকনোলজি ট্রান্সফারের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছাদেকুল আরেফিন ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 


এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু ও ড. মোহাম্মদ ইমরান খান চৌধুরী স্বাক্ষী হিসাবে স্বাক্ষর প্রদান করেন।


জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস জানান, এ সমঝোতার মাধ্যমে কৃষি গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরা সকল সুযোগ সুবিধা পাবেন।তাদের গবেষণার দ্বার উন্মেচিত হলো।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (বহিরাঙ্গন), জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহের চেয়ারম্যানবৃন্দ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১৭ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে