মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয় টিমে ববি শিক্ষার্থী আলিম


ববি প্রতিনিধি 


আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ঐকবদ্ধ করতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমন্বয় টিম গঠন করা হয়েছে। এই টিমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আলিম সালেহী। 


সোমবার (৫ই জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এই টিম গঠনের ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি - সাধারণ সম্পাদক। মোট ৬২ সদস্য বিশিষ্ট এই টিমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। 


নগরীর প্রতিটি ওয়ার্ডের জন্য দুজন করে কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলিম সালেহী নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পেয়েছেন। তিনি ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন৷ 


ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয় টিম কি কাজ করবে এমন প্রশ্নের জবাবে আলিম সালেহী জানান, প্রচারণার শেষ দিন পর্যন্ত বরিশালের ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী যেন সর্বোচ্চ পরিশ্রম করে এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে নৌকার পক্ষে ভোটের আবেদন জানাতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে এই সমন্বয় টিম। একইসাথে স্থানীয় ছাত্রলীগের মধ্যকার বিভেদ দূর করে নৌকা প্রার্থীর পক্ষে সকলকে একাট্টা করতে ভূমিকা রাখবে কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয় টিম।

Tag
আরও খবর