বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মায়ের নামে ছাত্রীনিবাস উদ্বোধন প্রধানমন্ত্রীর



আজ মঙ্গলবার(১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দীর্ঘ প্রতিক্ষার পর আজ সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে উপচার্য(রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে ছাত্রীনিবাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, ছত্রীনিবাসটির প্রভোস্ট, শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য রয়েছে দুটি ছাত্রীনিবাস তন্মধ্যে একটি হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছত্রীনিবাস যেটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালে এবং শেষ হয় ২০২২ সালে। ২০২৩ সালের মার্চ থেকেই শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে উঠতে শুরু করে।


প্রসঙ্গত ৫ তলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসটিতে আবাসনের ব্যবস্থা রয়েছে ৬০০ শিক্ষার্থীর। রয়েছে হল রুম, টিভি রুম, রিডিং রুম, নামাজের স্থান, ফিল্টারিং করা পানির ব্যবস্থাসহ আধুনিক জীবনযাত্রার সব ধরনের উপকরণ।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে