গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮২ দফা দাবি নবনিযুক্ত উপাচার্যের কাছে


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার (২৪ মে) এই দাবি সমূহ আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দপ্তরে তুলে ধরেন তারা।


দাবি গুলোর মধ্যে দীর্ঘমেয়াদী দাবি ২১টি, স্বল্পমেয়াদী দাবি ৪১টি ও শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের 20টি দাবি উত্থাপন করেন।


গত ১৯ মে ( সোমবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের মদ্ধে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সেখানে দাবি-দাওয়া উপস্থাপন করে। পরবর্তীতে 

সেই দাবিগুলো সমন্বয় করে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী মোট ৮২ টি দাবি উপাচার্যের কাছে উপস্থাপন করা হয়। 


দক্ষিণবঙ্গের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় একাধিকবার নানা সংকটে পড়েছে। বিশেষ করে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়কালে প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নানাবিধ দাবিকে উপেক্ষা করা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার মতো ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।


দীর্ঘদিনের দাবি-দাওয়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা বাধ্য হয়ে নেয় কঠোর কর্মসূচি। এক পর্যায়ে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়, ক্লাস-পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে চলে যায় এক প্রকার অ্যাকাডেমিক শাটডাউনে। এরপর ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ মিছিল এবং সর্বশেষ অমরণ অনশনে যায় শিক্ষার্থীরা। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করলে বিষয়টি জাতীয় পর্যায়েও গুরুত্ব পায়। চূড়ান্তভাবে ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণের সিদ্ধান্ত নেয়।


এই ঘটনার পরই ১৩ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেন এবং বিভিন্ন দাবির বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সমাধানের আশ্বাস দেন।


গণযোগাযোগ ও সাংবাদি কতা বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী রশিদ সরদার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হওয়া সত্ত্বেও নানা সমস্যায় জর্জরিত। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে সল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি দাবি দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে সকল শিক্ষার্থীদের চাওয়া পাওয়া প্রতিফলন হবে এবং শিক্ষার মান আরো বেশি তরান্বিত হবে।


ইতিহাস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা যে ৮২ দফা দিয়েছি, তার মধ্যে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—উভয় ধরনের দফা রয়েছে। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নের জন্য কিছু সুপারিশও করা হয়েছে। এই তিনটি বিষয়ের ওপরেই আমরা গুরুত্ব দিয়েছি, এবং সকল শিক্ষার্থীর যে চাওয়া—তা এই ৮২টি দফার মধ্যেই উঠে এসেছে। মাননীয় উপাচার্য স্যারও আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে দাবিগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায়। একইসাথে আমরাও স্যারের ওপর আশাবাদী।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৮৮ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১০৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে