বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৮ মাস পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ জুন বৃহস্পতিবার। সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হলো সেই আলো যা ভবিষ্যতের পথ আলোকিত করে। এটি এমন একটি হাতিয়ার যা মানুষকে সচেতন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে। বিশ্ববিদ্যালয় কেবলমাত্র পাঠ্য জ্ঞানের সীমায় আবদ্ধ নয়, এটি জ্ঞানচর্চা, গবেষণা, সৃজনশীলতা, ও ব্যক্তিগত বিকাশের এক অপার সুযোগ।”


অনুষ্ঠান সঞ্চালনা করেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার। আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ হারুন-অর-রশিদ, আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায় এবং সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান।


শিক্ষার্থীদের পক্ষ থেকেও ওরিয়েন্টেশনে অনুভূতি প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী শাহরিনা হাবিব জান্নাতী, রসায়ন বিভাগের ফারহান বাশার সিয়াম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফাইজা আক্তার এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাঈম সরদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ওরিয়েন্টেশন শেষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়।

আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে