গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ববিতে জুলাই শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও বৃক্ষরোপণ কর্মসূচি


জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিটে দুইটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 



প্রথম কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেছে, যা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসেবে পালন করা হয়। এরপরে ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এবং শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিয়ে গাছের চারা রোপণ করেন।



এই বিষয়ে উপাচার্য বলেন, শহীদদের স্মরণে জুলাই মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যাজ ধারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে 'জুলাই বিপ্লব' শীর্ষক প্ল্যানচেট বিতর্ক আয়োজিত হবে। বিতর্কের বিষয় হবে, "তারা কি ফিরবে?"



উল্লেখ্য, দুঃসাহসী আবু সাঈদের ঐতিহাসিক আত্মত্যাগের দিন আজ। গত জুলাইয়ের এই দিনে আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হয়। আবু সাঈদকে কোটা আন্দোলনকারীরা আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে।


Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৮৮ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১০৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে