বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের পুনরায় সড়ক অবরোধ


অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে পুনরায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীরা শিক্ষা-পরিবেশ সংকটে পড়ছেন।


অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন

“ভিসি গেলো ভিসি এলো, উন্নয়নের কি হলো” “এই মুহূর্তে দরকার, ববি সংস্কার” “ওয়ান টু থ্রী ফোর, ইনজাস্টিস নো মোর”

“ইউজিসি তুই জবাব দে, উন্নয়নে বাধা কোথায়, ইন্টারিম তুই জবাব দে, উন্নয়নে বাধা কোথায়”।


অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী নাদিম আলমাস বলেন,আমাদের তিনটা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। আজ সাতাশতম দিন,বিগত ২৫ দিন আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন করলেও ইউজিসি বা শিক্ষামন্ত্রানালয় থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ না করা হলে গতকাল আমরা প্রতীকী অবরোধ করি এবং ২৪ আল্টিমেটাম দেই কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও ইউজিসি বা শিক্ষামন্ত্রানালয় থেকে কোনো সাড়া না পেয়ে আমরা কঠোর আন্দোলন হিসেবে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এবং দাবি না মানা অবধি আমাদের এই কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।"


আন্দোলনরত আর এক শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন,আমরা আজকে রাস্তা ব্লকেড করছি মূলত আমাদের তিনটি দাবি ছিলো তা আদায় করতে। আসলে আমাদের দেশে রাস্তায় না নামলে উপরমহলের কানে পানি যায় না।আমরা চাই,ইউজিসির পক্ষ থেকে আমাদের সাথে আসুক,বসুক,আলোচনা করে সমাধান করুক।


আন্দোলনকারীরা প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় অবস্থান নেন যার ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিলে জনদূর্ভোগ দেখা দেয়।অনেক কে হেটেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।


অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা পুনরায় সড়ক অবরোধ করবে। 


Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে