বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ববিতে মার্কেটিং প্রিমিয়ার লীগ (MPL)- ২০২৫ অনুষ্ঠিত


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘মার্কেটিং প্রিমিয়ার লীগ (MPL)- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে গত ৩০ অক্টোবর শুরু হয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।



টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মোট ছয়টি দল অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসানের নেতৃত্বে Dominators XI এবং সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন সাব্বিরের নেতৃত্বে Marketing Thunder Strikers। হাড্ডাহাড্ডি লড়াইয়ে Marketing Thunder Strikers দলটি Dominators XI–কে ১০ রানে পরাজিত করে শিরোপা জয় করে।



দিনব্যাপী ম্যাচে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান ও মো. মহিউদ্দিন সাব্বির, সহকারী অধ্যাপক বঙ্কিম চন্দ্র সরকার, প্রভাষক ড. মো. শাহীনুর রহমান। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ও ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক ড. মোসা. শারমিন সুলতানা, সায়মা আক্তার ও তাসমিন জাহান সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল কাইয়ুম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,



“এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং মার্কেটিং পরিবারের মধ্যে আরও সুসম্পর্ক সৃষ্টি করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারবো।”



ফাইনালের দিন টুর্নামেন্টের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পিকনিকেরও আয়োজন করা হয়। এতে খেলাধুলার উত্তেজনার পাশাপাশি শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ-উল্লাসে। সার্বিকভাবে আয়োজনটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করে তোলে। শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন আরে  বেশি বেশি পাওয়ার প্রত্যাশা বক্তব্য করেন।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে