বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।


সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা বহন করেন। র‍্যালিতে ‘গণভোটে হ্যাঁ’, ‘জাস্টিস ফর হাদি’, এবং ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের না’ সংবলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।


শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি নিয়ামুল হাসান নাঈম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ববি শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। শাখা সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্রসমাজের কল্যাণে দেশপ্রেমিক নাগরিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ছাত্রশিবির, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো নিয়মিত তাদের কর্মসূচি পালন করছেন৷ ছাত্র শিবির এর আগে বিশ্ববিদ্যালয়ে ‘এক শিক্ষার্থী এক কুরআন’ স্লোগানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২ হাজার কপি কুরআন বিতরণ। ৩৬ জুলাই উপলক্ষে সাইকেল র‍্যালির মতো কর্মসূচি পালন। নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করে সংগঠনটি। 

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (বিশেষ) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিসহ সব ধরনের দলীয় ও পেশাজীবী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Tag
আরও খবর