দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ববিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)-এ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বরিশালে অবস্থানরত জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন— গণিত বিভাগের চেয়ারম্যান বিজন কৃষ্ণ সাহা, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন শিপন এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা আক্তার।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল গোয়েন্দা বিভাগের উপপরিচালক রুবেল আলম, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ-এর লেকচারার আল সাবাহেল, হিসাবরক্ষক গিয়াস উদ্দিন, বন্দর থানার এসআই ইয়াহিয়া এবং এসএমসি কোম্পানি-এর রিজিওনাল সিনিয়র সেলস অফিসার নাসির উদ্দিন। এছাড়াও শেরেবাংলা মেডিকেল কলেজ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ-এর ব্রাহ্মণবাড়িয়ান শিক্ষার্থীবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ খান এবং সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।



ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, ভ্রাতৃত্ববোধ এবং জেলা-ভিত্তিক শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধের চর্চা ক্যাম্পাসে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।



শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



Tag
আরও খবর

৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১৭ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে