বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ছাত্র অধিকার’ ব্যানারে ববিতে ফেরার চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের, ফাঁস মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট


ছাত্র রাজনীতির পটপরিবর্তনের পর এবার ভিন্ন কৌশলে ক্যাম্পাসে ফেরার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘ছাত্র অধিকার পরিষদ’ নাম ব্যবহার করে একটি গোপন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ছাত্রলীগের সক্রিয় উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি ওই গ্রুপের ৩৬টি স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে।

 

অনুসন্ধানে দেখা গেছে, ‘ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামে পরিচালিত ওই মেসেঞ্জার গ্রুপটিতে থাকা ১৫ জন সদস্যের মধ্যে অন্তত ৮ জনই সরাসরি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রুপটিতে সদস্যদের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনা দিতে দেখা গেছে বিতর্কিত ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকীকে।

ফাঁস হওয়া স্ক্রিনশটে বাকীকে বাকীকে বলতে দেখা যায়, আমাগো ছাড়া অরা কিচ্ছু করতে পারবেনা। আমাদের কাজ আমরা গুছাতে থাকি। এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কোন ব্যাচ থেকে কতজন কমিটিতে নিতে হবে সেসব বিষয় নির্দেশ দেন তার অনুসারীদের। 

গ্রুপটিতে সক্রিয় থাকা মইদুর রহমান বাকী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ রয়েছে, ২০১৭ সালে ববিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন বাকী। ২০২২ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যেখানে ৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন।


শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ হওয়ার পর ছাত্রলীগ এখন নিজেদের পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।


এ বিষয়ে ববিতে ছাত্র অধিকার পরিষদের সংগঠক এম এস রহমান বলেন, "সন্ত্রাসী মইদুর রহমান বাকী ও তার অনুসারীরা আমাদের কমিটিতে জায়গা পাওয়ার জন্য সমঝোতার প্রস্তাব দিয়েছিল। তাদের সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা আমার বিরুদ্ধে বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমি গত ৮ মার্চ থেকে ঢাকায় আছি। নিষিদ্ধ সংগঠনের কেউ কখনোই ছাত্র অধিকার পরিষদে পদ পেতে পারে না। তারা মূলত ভিপি নুরের জনপ্রিয়তা ও ক্ষমতাকে অপব্যবহার করার কূটকৌশল আঁটছে।"


এবিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, আমরা শুনেছি। ছাত্রলীগ কর্মীরা একটা গ্রুপ খুলে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে আমাদের সাথে তাদের কোনো যোগসাজশ নাই। সবকিছু যাচাই-বাছাই করে তারপর আমরা কমিটি দিবো। এবিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এম এস রহমান খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে বিস্তারিত আপনাদের বলবে।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে