বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ববিসাসের নেতৃত্বে রবিউল-মাসুদ

‎


‎

‎

‎

‎

‎বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)-এর চতুর্থ তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম শেষে বেলা ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল ফলাফল ঘোষণা করেন।

‎

‎নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মেহরাব হোসেন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ (এনটিভি), দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় (বাংলাদেশ মেইল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলিবদ্দিন (ঢাকা টাইমস)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার (দ্য ডেইলি ক্যাম্পাস) ও তৌফিক হাসান তপু (দ্য ডেইলি সানশাইন)।

‎

‎নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুস সাকিব।

‎

‎নির্বাচনি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।


Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৪৩ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৬১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে