নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ



বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেছে এক পরিক্ষার্থী।  বহিষ্কারের পরে ঐ পরিক্ষার্থীকে কন্ট্রোল রুমে আনার সময় স্টাফদেরকে মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে।



শুক্রবার (১০ই এপ্রিল) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঐ পরিক্ষার্থীর মারধরে আহত হয়ে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যালে তিন স্টাফ ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। বহিষ্কৃত ঐ পরিক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরিক্ষার রোল নম্বর ১৯৯৮৬০। 



বহিষ্কৃত পরিক্ষার্থীর মারধরে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল।



 আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন,


এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।



বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেবাইলফোন নিয়ে পরিক্ষা দেয়ায় বহিষ্কার এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে পরবর্তীতে আইনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 



 ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেয়ায় এক পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ঐ পরিক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। ঐ পরিক্ষার্থীকে পুলিশে দেয়া হয়েছে  আইনী প্রক্রিয়া অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে কন্ট্রোলররুমে নেয়ার সময় আমাদের সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে আহত করেছে এরমধ্যে কয়েকজন মেডিক্যালে ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার আইনশৃঙ্খলার দায়িত্বরত পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইননুসারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।



Tag
আরও খবর
৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১৬ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে