দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

ববি প্রেসক্লাবের আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সকাল ১১টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।


উদ্বোধনকালে উপাচার্য বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন করেন।মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।আজকের স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধভিত্তিক যে আলোকচিত্র ও কুইজের আয়োজন করেছে সেটি নি:সন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।এমন ইতিবাচক উদ্যোগে তরুণ প্রজন্মরা নতুন কিছু জানবে ও শিখবে।


উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে ট্রেজারার বলেন,আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশকে জানার সুযোগ পাবে।এর মাধ্যমে শিক্ষার্থীদের বারবার স্মরণ করিয়ে দিবে বাঙালি মাথা নোয়াবার নয়।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন।এসময় প্রেসক্লাবের উপদেষ্টা শরীফা উম্মে শিরিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা সংগঠনের এমন উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে একধাপ এগিয়ে রাখবে।নতুন কিছু শিখতে ও জানতে পারবে।


কুইজ প্রতিযোগী ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ, টিএসসির পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস,লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ,ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তাজিজুর রহমান, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো.ইমরান হোসেন,একই বিভাগের শিক্ষক ফরহাদ উদ্দিন ও ইতিহাস বিভাগের শিক্ষক মো. ইলিয়াস হোসেন সহ অন্যান্য শিক্ষক।


সর্বশেষে, ববি প্রেসক্লাবের কুইজ প্রতিযোগিদের মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।


আরও খবর

৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

১৭ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে