নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

কুবি প্রেসক্লাব ও নোবিপ্রবি প্রেসক্লাবের মধ্যে মতবিনিময় সভা

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাব  এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) কুবি প্রেস ক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভায় দুই সংগঠনের সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নিতে নিজেদের মতামত ব্যক্ত করেন।


এই সময় নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের বলেন, কুবি প্রেসক্লাবের এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। অনেক দুঃসময় পার করেছে কুবি প্রেসক্লাব, আমরা দূর থেকে দেখেছি। সদস্যদের একাগ্রতা ও কাজের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে  প্রগতিশীল এই সাংবাদিক সংগঠন। আমরা আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে লেখনী শক্তির মাধ্যমে সবসময় জোরালো ভূমিকা রাখবে কুবি প্রেসক্লাব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে দুই প্রেসক্লাবের পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রাহি রহমান এসময় বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে আমরা নোবিপ্রবি প্রেসক্লাব ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে মনে করি।  নোবিপ্রবি প্রেসক্লাবের দীর্ঘ পথচলায় কুবি প্রেসক্লাব সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। আজকের এই মতবিনিময় সভা ও আতিথেয়তায় কুবি প্রেসক্লাবের সাথে নোবিপ্রবি প্রেসক্লাবের সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদী।


কুবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সরকার সিফাত বলেন, দুই সংগঠনের এই প্রথম আনুষ্ঠানিক সভা হলেও আমাদের সম্পর্ক-সহযোগিতা সেই শুরু থেকেই চলে আসছে। আশা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে উভয় সংগঠনের পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


সভায় নোবিপ্রবি প্রেস ক্লাবের সহ-সম্পাদক মো. আজগর হোসেন শান্ত, দপ্তর সম্পাদক আজহারুল হক মিজানসহ সংগঠন দুইটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর