বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

চবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদ্যাপন



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য বলী খেলা, বউচি খেলা ও মোরগ লড়াই। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ‘স্মরণ’ চত্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বর্ষবরণ মূল মঞ্চ ‘মুক্ত মঞ্চ’ এ অনুষ্ঠিত হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিত হয়। দুপুর ১২ টায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং যুগ্ম-আহবায়ক চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শিক্ষার্থী পার্থ প্রতীম মহাজন ও নাহিদ নেওয়াজ।


মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। চিরায়ত এ উৎসবে সকল ধর্ম-বর্ণের মানুষ উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে একাকার হয়ে যায়। বাঙালিদের হৃদয়স্পন্দনে গাঁথা রয়েছে বৈশাখের গৌরবদীপ্ত কাব্য। মাননীয় উপাচার্য আরও বলেন, পুরানো দিনের জীর্ণতা, ক্লান্তি, জঞ্জাল ও সকল অশুভ শক্তিকে দূরীভূত করে পহেলা বৈশাখ আসে নবতর বার্তা নিয়ে। মাননীয় উপাচার্য বৈশাখের এ নবযাত্রায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সকলকে কাঙ্খিত ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠান শেষে মাননীয় উপাচার্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজনসমূহে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  


বৈশাখী অনুষ্ঠানমালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অনুষদ সমূহের ডিনবৃন্দ, আইকিউএসি এর পরিচালক, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন

আরও খবর