পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২

চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২২’ উপলক্ষে চবিতে র‌্যালি


‘সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২’ উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর থেকে দু’দিন  ব্যাপি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর সোমবার  সকাল ১০ টায় চবি বঙ্গবন্ধু চত্বরের  সংক্ষিপ্ত আলোচনাত্তর এক বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত হয় ।  এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান  উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে উ পাচার্য  প্রফেসর ড. শিরীণ আখতার বলেন - বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি আরো  বলেন, দেহ-মনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। শুধু শরীর ভালো থাকলে হবে না; সুস্থ জীবন-যাপনের ক্ষেত্রে মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরী। প্রসঙ্গক্রমে  তিনি  বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপি জনগণের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত থাকা দরকার।  তিনি  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত দু’দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির সাফল্য কামনা করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

 চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার এর সভাপতিত্বে  এবং  মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাইলুন নাহারেরসঞ্চালনা উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  - বি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আবদুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও সহকারী প্রক্টরবৃন্দ, মনোবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ।      

 অনুষ্ঠানে  মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে লাইফ কোচ বাংলাদেশ এর পক্ষ থেকে চবি মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও খবর