গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আজ(শনিবার) ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০.০০ ঘটিকায় উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'বিচ্ছু ওয়াইল্ড সেভার অ্যালায়েন্স' এর ব্যানারে 'নিজেদের স্বার্থে প্রকৃতি বাঁচাই' এই প্রতিপাদ্যকে ধারণ করে সেমিনার এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান শিক্ষক মির্জা বখতিয়ারের সভাপতিত্ব ও সাবিরা আহমেদ সারার সঞ্চালনায় সেমিনারে

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাসার,উপ বিদ্যালয় পরিদর্শক 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম,মোহাম্মদ আমির হোসেন,সহকারী প্রধান শিক্ষক,হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়,রশিদ সরকার,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য,হাজী শফিউল আলম অভিভাবক সদস্য,হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও আবদুল্লাহ আল আশেক, প্রতিষ্ঠাতা বিচ্ছু,আহমেদ হানিফ,কেন্দ্রীয় সদস্য,গ্রীন ভয়েস। সমন্বয় সাধন করেন বিচ্ছুর কো অর্ডিনেটর মো. শিহার নেওয়াজ এবং সাব্বির নুর।ভলান্টারি সহায়তায় ছিলেন জহির রায়হান, সায়েমা জাহান, চৌধুরী কাউছার, কামরুল হাসান এবং ফজলুর রহমান। 

উক্ত অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং তার উপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। 

সেমিনারে বক্তরা বন্যপ্রাণী সংরক্ষণের উপর জোর দিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন,পরিবেশের উপর বন্যপ্রাণীর নানা অবদান,কেন বন্যপ্রাণী সংরক্ষণ জরুরী তা আলোচনার মাধ্যমে উপস্থাপন করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর