চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি ছাত্রলীগের মাদক ও জঙ্গীবাদ বিরোধী মিছিল

মাদক ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে দলীয় টেন্টে এসে শেষ হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারন সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মোদাচ্ছির খালেদ ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, রকিবুল ইসলাম, বনি আমিন, মৃদুল হাসান ও সানজিদা চৌধুরী অন্তরা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও সোহাগ শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে এই কমিটি ১৭৫ একরকে মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর পক্ষে ছাত্রলীগ কাজ করে যাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতার বিপক্ষের শক্তি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এদেশে জালাও পোড়াও ও অগ্নিসংযোগের মাধ্যমে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে ইবি শাখা ছাত্রলীগ সবসময় প্রস্তুত।’

Tag
আরও খবর