চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী 'অন্যরকম এক আনন্দের দিন' কর্মসূচি উদযাপন করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লেকে পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 


অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি মোঃ শাহীদ কাউসারের সভাপতিত্বে সাইফুল ইসলাম ও মুহাইমিনুল  ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিআরসির সাবেক সভাপতি ইমদাম হোসেন, সাবেক সহ-সভাপতি আফসানা আক্তার মহুয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকাশও উম্মে সালমা বৃষ্টি, সাবেক সভাপতি রনি সাহা, তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও বর্তমান সভাপতি মারুফ হোসেন, ইবি রোভার স্কাউটসের ইউনিট কাউন্সিলর মুসা হাসেমী, সিআরসির স্কুল পরিচালক মোঃ মশিউর রহমান প্রমুখ। 



সিআরসির স্কুল পরিচালক মোঃ মশিউর রহমান বলেন, 'সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাম ফর রোড চাইল্ড কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এইভাবেই শিশুদের জন্য সিআরসির কাজ করে এগিয়ে যাবে।' 



ইবি রোভার স্কাউটসের ইউনিট কাউন্সিলর মুসা হাসেমী বলেন, 'ক্যাম্পাসের প্রতিটি সংগঠন আত্ম উন্নয়নে কাজ করে যাচ্ছে কিন্তু সিআরসি সমাজ উন্নয়নের জন্য কাজ করে। সিআরসি আশা করছি সারাদেশের সুবিধা  বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখবে। 



সিআরসির সাবেক সভাপতি ইমদাম হোসেন 'সংগঠনে আসতে হবে আত্ম প্রশান্তির জন্য। কোন পদ বা সার্টিফিকেটের জন্য সংগঠনে থাকা উচিত না। আশা রাখছি সিআরসি ভবিষ্যতে সমাজ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।'


এ বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ শাহীদ কাউসার বলেন,  'সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা কর্মসূচি পালন করে চলেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

Tag
আরও খবর