চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

চার বছর পরে ইবিতে চলচ্চিত্র প্রদর্শনী

 ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালে এমন আয়োজন করা হয়েছিল। দীর্ঘ ৪ বছর পরে আবারো এমন আয়োজনে উচ্ছ্বসিত ইবি শিক্ষার্থীরা।

জনা যায়, ইবির পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’র সহযোগিতায় দুইটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। সকাল ১০ টায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গ্রামবাংলার পটভূমিতে নির্মিত ‘মনপুরা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রদর্শনীর পর্দা ওঠে। পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিটির প্রধান দুই চরিত্র চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলির অভিনয় শিক্ষার্থীদের মন কেড়েছে। পরে দুপুর ১ টায়  বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের পরিচালিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘ইনসেপশন’ প্রদর্শন করা হয়। এতে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের আগে থেকে ৩০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয়েছে।

এমন আয়োজনের বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক আহমেদ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কালচারাল একটিভিটিতে ততটা ফোকাসড করা হয়না। এজন্য শিক্ষার্থীদের এসবের প্রতি একটা ক্ষুধা আছে৷ আর আমাদের মিলনায়তনের মতো এতো সুন্দর একটা জায়গা আছে, এজন্য আমরা এটাকে কাজে লাগাতে পারি। পাশাপাশি শিক্ষার্থীদের এই চাহিদা পূরনের জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন।’

উল্লেখ্য, ষাটের দশকে দানা বাঁধা চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বুকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির তাগিদে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রত্যয়ী তরুণের হাতে ২০১০ সালের ৪ এপ্রিল ‘ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ আত্নপ্রকাশ ঘটে।

সুস্থ ধারার শিল্পমান সমৃদ্ধ চলচ্চিত্র কর্মের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে প্রত্যক্ষ ভাবে চলচ্চিত্র সমঝদার দর্শক সৃষ্টি করা, চলচ্চিত্র বিষয়ক পঠন-পাঠন দ্বারা মাধ্যমটিকে যথার্থ রূপে উপলব্ধি করার লক্ষে এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে।

Tag
আরও খবর