চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।বিভিন্ন ইসলামী বই-পুস্তক পড়ে ও ইন্টারনেটে ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন তিনি। সুপ্রিতী দত্ত তমা নামের ওই শিক্ষার্থী ইবির অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সরকারি বিধি মোতাবেক হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলামী বিধি মোতাবেক ধর্মান্তরিত হয়ে নাম রেখেছেন ত্বহিরা তাসনিম আয়াত।

হলফনামার তথ্য মোতাবেক, ‘ত্বহিরা তাসনিম আয়াতের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার উপজেলার ক্যানেলপাড়া গোবিন্দুপুর গ্রামে। তাঁর বয়স চব্বিশ বছর।’ তিনি হলফনামায় আরো বলেন, আমার স্বজ্ঞানে ইসলামী পুস্তকাদি পড়ে তৌহিদ, রিসালাত ও  আখিরাত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে জানতে পারি ইসলাম ধর্মই একমাত্র দুনিয়া ও আখিরাতে নাজাত দিতে পারে। আমি একমাত্র আল্লাহকে হাজির-নাজির জেনে কালেমা পাঠ করি। ইসলামী বিধি মোতাবেক আমার নাম ’সুপ্রিতী দত্ত তমা’ এর স্থলে ‘ত্বহিরা তাসনিম আয়াত’ গ্রহণ করেছি।

এছাড়াও বর্তমানে ত্বহিরা তাসনিম আয়াত নামেই সমাজের সব ক্ষেত্রে পরিচিত হবেন। যাবতীয় কাগজপত্র ও দলিলাদীতে এ নাম ও ধর্ম ইসলাম লিখিত হবে। তিনি দীর্ঘদিন যাবৎ তার প্রতিবেশী ও মুসলিম সহপাঠী বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা করে এবং ইন্টারনেটের মাধ্যমে ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন বলে জানান।

ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সকাল ১১ টার দিকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয় ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমিন, আমার জন্য দোয়া করবেন।’

আরও খবর