চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ছাত্রী হেনস্তার অভিযোগে উত্তাল ইবির খালেদা জিয়া হল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা হলের এক ছাত্রীকে হেনস্তা ও তার সাথে থাকা বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে হলের ছাত্রীরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে হল গেটে এ আন্দোলন  শুরু করে তারা।

জানা যায়, খালেদা হলের ২০৪ নং কক্ষের একটি সিট নিয়ে ঘটনার সূত্রপাত। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা সাইমা রহমান ওই কক্ষের জানালার পাশের সিটে থাকতে চায়। এমতাবস্থায় ওই কক্ষে থাকা সিনিয়ররা এতে রাজি না হয়ে তাকে দরজার পাশের সিটে থাকতে বলেন। এ বিষয়টি নিয়ে ওই ব্লকের সিনিয়র শিক্ষার্থী পপি তাকে বোঝানোর চেষ্টা করেন। পরে বিষয়টি তার প্রেমিক ও ছাত্রলীগ কর্মী হাফিজকে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিনিয়র ওই ছাত্রী পপিকে হেনস্তা করার অভিযোগ ওঠে। হাফিজসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী ভুক্তভোগী ছাত্রীকে হেনস্থা ও তার বন্ধুকে মারধর করেন বলে জানা যায়।

এ ঘটনায় হলের ছাত্রীরা হেনস্থাকারীদের বিচার দাবি ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন করছে।  এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা এইমাত্র আসলাম। বিষয়টি প্রভোস্টের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

Tag
আরও খবর